চট্টগ্রামের বাকলিয়া এক্সেস রোডে বাইকে ধাওয়া ও গুলিবর্ষণঃ ২ জন নিহত ও ১ জন গুরুতর আহত

চট্টগ্রাম নগরের বাকলিয়া এলাকার এক্সেস রোডে গভীর রাতে সংঘটিত গোলাগুলির ঘটনায় দুইজন নিহত ও একজন আহত হয়েছেন। রবিবার মধ্যরাত আনুমানিক ২:৩০টার দিকে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ তিনজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

নিহতদের মধ্যে একজনের নাম মানিক এবং অপরজন আব্দুল্লাহ বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, একটি এক্সিও গাড়িকে লক্ষ্য করে অস্ত্রধারী দুর্বৃত্তরা শটগান থেকে গুলি চালাতে চালাতে কয়েকটি মোটরসাইকেলে ধাওয়া করছিল। পরে গাড়িটি চন্দনপুরা এলাকায় থামলে সেখানে দুর্বৃত্তরা ব্রাশফায়ার চালিয়ে দুইজনকে হত্যা করে। নিহত একজন মানিকের বাড়ি চট্টগ্রামের মদুনাঘাট এলাকায়, এবং তিনি পেশায় একজন গাড়িচালক। বাকিদের পরিচয় পাওয়া যায়নি এখনো।

Show 3 Comments

3 Comments

  1. চট্টগ্রামের বাকলিয়া এলাকায় আবারও হিংসাত্মক ঘটনা ঘটেছে, যা স্থানীয়দের মনে উদ্বেগ সৃষ্টি করেছে। গোলাগুলির ঘটনায় দুইজনের মৃত্যু ও একজন আহত হওয়া নিঃসন্দেহে দুঃখজনক। এই ধরনের হিংসা বন্ধে সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। স্থানীয় কর্তৃপক্ষকে অবশ্যই আরও জোরালো পদক্ষেপ নিতে হবে। এই ধরনের ঘটনা কীভাবে প্রতিরোধ করা যাবে?

  2. На данном сайте можно найти свежие новости Краснодара.
    Здесь собраны актуальные события города, репортажи и оперативная информация.
    Будьте в курсе развития событий и получайте информацию из первых рук.
    Если хотите знать, что нового в Краснодаре, заглядывайте сюда регулярно!
    https://rftimes.ru/

  3. IT

    চট্টগ্রামের বাকলিয়া এলাকায় এই হিংসাত্মক ঘটনাটি সত্যিই উদ্বেগজনক। রাতে এমন ঘটনা সাধারণ মানুষের মনে ভয় সৃষ্টি করে। নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। এই ধরনের অপরাধমূলক কার্যকলাপ বন্ধ করার জন্য আইন প্রয়োগকারী সংস্থাগুলি কঠোর পদক্ষেপ নেওয়া উচিত। এই ঘটনার পিছনে আসল কারণ কী?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *